হাতুড়ি দিয়ে পিটিয়ে নানিকে হত্যা

নরসিংদীতে ফুলমালা নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাঁরই নাতি পলাশ মিয়া। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুড়েরপাঁড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফুলমালা কুড়েরপাড় এলাকার মৃত সুন্দর আলীর স্ত্রী। আর অভিযুক্ত পলাশ পাশ্ববর্তী স্বর্পনৈগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নাতি পলাশ রাত করে বাড়ি ফেরায় বকাঝকা করেন নানী। এতে পলাশ ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে নানি ফুলমালার মাথায় ও মুখে এলোপাথারি পিটিয়ে আহত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নানির মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন ও অভিযুক্ত পলাশকে আটক করে পুলিশ হেফাজতে পাঠায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আরও বলেন, মূলত ভাত দিতে দেরি হওয়ায় পলাশ তাঁর নানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি



