
দেশের প্রথম ‘আয়রনম্যান’ শামসুজ্জামান আরাফাত বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও উপযুক্ত পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ব্র্যাক আয়োজিত, আগামী ২৬ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আয়রনম্যান প্রতিযোগিতায় যাত্রার আগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এসব চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য কাজ করতে হবে বলে জানান, শামসুজ্জামান আরাফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির লিমিয়া দেওয়ান, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রোগ্রামের শেহরিন আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।



