বিশ্ববাংলা

খামিছ মোশাইতে প্রবাসীদের কনস্যুলার সেবা

সৌদি আরবের খামিছ মোশাইতে বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার একটি কনস্যুলার টিম। শুক্র ও শনিবার স্থানীয় বাংলা মার্কেটের সন্নিকটে একটি মাদ্রাসা ভবনে এ সেবা দেয়া হয়।

এ সময়, পাসপোর্ট নবায়ন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, সোনালী ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ড ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে কনস্যুলার টিম।

এতে কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল, শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, সোনালী ব্যাংক প্রতিনিধি ফজলুল কবির ও কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেবা নিতে আসা প্রবাসীরা কনস্যুলেটের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button