বিশ্ববাংলা
মদিনায় ১১ বাংলাদেশি পুড়ে ছাই

সৌদি আরবের মদিনায় ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাউদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসটির ৪০ যাত্রীর মধ্যে ১৩ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ২ জন মদীনায় থেকে যান। নিহতের দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে নিজ দেশে বহন উপযোগী নয় বলে জানানো হয়েছে।
গত ১৬ অক্টোবর মদীনা থেকে ওমরাহযাত্রী বহনকারী বাসটি মদিনা থেকে ১৯০ কিলোমিটার দূরে একটি ভারী যানের ধাক্কায় আগুন লেগে যায়। এতে, ঘটনাস্থলেই নিহত হন ৩৬ জন।
তবে তাদের পরিবারের কোন আত্মীয় স্বজন যোগাযোগ করলে পরিচয় সনাক্তের উদ্যোগ নেয়া হবে।



