রিয়াদে বিএনপি ও যুবদলের আলোচনা সভা

সৌদি আরবের রিয়াদে প্রবাসী ফেনী জেলা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও নবনির্বাচিত ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এ ছাড়াও বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তারা, দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি চান এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার তীব্র প্রতিবাদ জানান।
প্রবাসী ফেনী জেলা বিএনপির সভাপতি কামরুল হাসান মীরের সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা জামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ কারী আবদুল হাকিম।



