বিশ্ববাংলা

যুক্তরাজ্যে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

যুক্তরাজ্যে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন করেছে শেখ রাসেল মেমোরিয়েল এসোসিয়েশন।

নর্থ-ওয়েষ্ট লন্ডনের সিড মাউথ প্যারেডের রুহিত তান্দুরী রেষ্টুরেন্টে, এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান।

এতে, প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা সিতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মেহের নীগার চৌধুরী, সুলতান আলী ও মোহাম্মদ আহসান। বক্তব্য রাখেন, তারাউল ইসলাম, শাহীন আহমদ, জুবের আহমদ ও নজরুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা, ১৫ আগষ্ট হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের দেশে ফিরিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান। সবশেষে, ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ফজলুল হক / যুক্তরাজ্য প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button