অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ভোলায় পুলিশ-জনতার সংঘর্ষ, নিহত ৪, ৩ শতাধিক আহত

বরিশালের ভোলায় রোববার সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশের সঙ্গে স্থানীয় মুসল্লিদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোলার বোরহানউদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ জন নিহত এবং বহু পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তি করার অভিযোগে রোববার বোরহানউদ্দিন এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মুসল্লিরা। তবে সমাবেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থাকায় পুলিশ সেখানে জমায়েত করতে বাধা দেয়। ফলে এক পর্যায়ে এ সংঘর্ষের শুরু হয়।

মূলত শনিবার সকালে এ ঘটনার সূত্রপাত ঘটে। এক সনাতন ধর্মাবলম্বী ছেলের ফেসবুক আইডি হ্যাক করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তি করে কতিপয় দুষ্কৃতিকারী, এর পরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।

 নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button