প্রধানমন্ত্রীবাংলাদেশ

শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বলেছেন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গণে তার স্থান করে নিয়েছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এসময় ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত বলেন তার তিন বছর বাংলাদেশে অবস্থানকালে তিনি এখানে দৃশ্যমান উন্নয়ন প্রত্যক্ষ করেছেন।

দু দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল জনগোষ্ঠীর সুবিধা কাজে লাগিয়ে দুই দেশ ব্যবসা-বাণিজ বৃদ্ধি করতে পারে। সাক্ষাতের বিষয়ে পরে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

আসাদ রিয়েল / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button