আন্তর্জাতিকএশিয়া
তুরস্ক সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি

ভারতের জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির বিষয়ে বিরোধীতা করায় তুরস্ক সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিশ্চি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভায় ভারতের এই রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে বিরোধী অবস্থানে পাকিস্তানকে সমর্থন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এছাড়া, এ ব্যাপারে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনাও করেন তিনি। তবে, সংঘর্ষের পরিবর্তে সুষ্ঠু বিচার ও আলোচনার মাধ্যমে এ সংকট সমাধানের আহ্বান জানান তিনি।



