
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নতুন ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংবিধানের ৪৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগ পাওয়া নতুন ৯ বিচারপতি হলেন, জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ শাহেদ নূর উদ্দিন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী ইবাদত হোসেন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ কে এম জহিরুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।



