দেশবাংলা
টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয় বিজিবির ২ সদস্য ও পুলিশের তিন সদস্য।
পুলিশ জানায়, ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আজিজ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়। ঘটনাস্থলে থেকে ১ দেশিয় তৈরী বন্দুক,৭ টি গুলি ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর মদীনা জোড়া এলাকায় বিজিবির সঙ্গে মাদক পাচারকারিদের মধ্যে বন্দুকযুদ্ধে রহিম উদ্দিন নামে এক জন নিহত হয়েছেন।
এ ঘটনায় বিজিবির ২ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে ৬০ হাজার ইয়াবা, ১ টি দেশিয় তৈরী বন্দুক, ৩ টি গুলি ও ২ কিরিচ উদ্ধার করা হয়েছে।



