র কাজে ধীরগতি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দু’লেন থেকে চার’লেনে উন্নীতকরণ কাজ চলছে ধীর গতিতে। এতে, সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দের কারনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর এলাকার যাত্রীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে কাজ চলার কারণে, দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।
কুমিল্লার সড়ক ও জনপথ অধিদফতরের তথ্য মতে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৫৯ কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লা অংশে ৪৫, আর নোয়াখালী অংশে রয়েছে ১৪ কিলোমিটার।
২ হাজার ১শ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক এ মহাসড়ক ফোর লেনে উন্নীত করা হচ্ছে। সড়কের প্রস্থ হবে ৯০ ফিট। বর্তমানে কোথাও আছে ৪০ ফিট। সেখানে আরও ৫০ ফিট অধিগ্রহণ করতে হবে।
বছর ধরে এ আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এতে দুর্ভোগে পড়ছেন এ পথে চলাচলকারী হাজারও মানুষ। যানজট আর গাড়ি বিকল হওয়ায় ক্ষুব্ধ পরিবহন মালিক-শ্রমিক ও পথচারীরা।
এ আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে জানান, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ ।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের উন্নয়ন কাজের পাশাপাশি, যাত্রী দূর্ভোগ লাঘবে কর্তৃপক্ষকে আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন যাত্রী ও চালকরা।
মো. আরিফুর রহমান মজুমদার, কুমিল্লা প্রতিনিধি



