বিশ্ববাংলা

আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে সুমন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে প্রাণ হারালেন, ৪৬ বাংলাদেশি।

স্থানীয় সময় রোববার রাতে,দেশটির প্রিটোরিয়ার নিকটবর্তী ব্রংগো ইস্পিটে এ দূর্ঘটনাটি ঘটে।

সুমনের এক নিকটাত্মীয় বাংলা টিভিকে জানান, দোকান বন্ধ করে বাসায় যাবার পথে, রাস্তা অবরোধ করে প্রথমে সুমনকে ডাকাতদল মারধর করে। পরে চলে যাবার সময় তাকে পেছন গুলি করে মৃত্যু নিশ্চিত করে ডাকাতদল।

কি কারণে এ হত্যাকান্ড সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মোহাম্মদ সুমনের বাড়ী, ফেনী সদর উপজেলার কালিদহ ইউপির পূর্ব গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম আবুল কাশেম।

সংশ্লিষ্ট খবর

Back to top button