
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মুসল্লিরা।
এ সময় তারা ‘রসুল (স.)-এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিক্ষোভে মুসল্লিরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের (ইসকন) কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মোহাম্মদপুরের টাউন হলের আল্লাহ্ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
নূর / বাংলা টিভি



