
ক্যাসিনোবিরোধী অভিযানে আটককৃতদের মধ্যে অন্যতম সাবেক যুবলীগ নেতা ‘টেন্ডার মাফিয়া’ খ্যাত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। টেন্ডার বাজি করে গড়েছেন অঢেল সম্পদ। ৫ দিন ধরে তালিকা করেও শেষ হয়নি জি কে শামীমের সম্পদের হিসেব!
আটকের পর এই মামলার তদন্তে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার সম্পদের তথ্য চেয়ে চিঠি দেয় সিআইডি। গত ১৫ অক্টোবর সিআইডির কাছে তথ্য পাঠিয়েছে ১২টি সংস্থা। তার সম্পদের পরিমাণ হিসেব করে সংস্থাগুলো দুই হাজার ডকুমেন্ট পাঠিয়েছে সিআইডি অফিসে।
এদিকে সিআইডি রাত-দিন কাজ করেও গত পাঁচ দিনেও সব ডকুমেন্ট অনুযায়ী জি কে শামীমের সম্পদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি ।
জি কে শামীমের সম্পদ প্রসঙ্গে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেফতারকৃতের দেওয়া তথ্য ও সিআইডির পাওয়া তথ্য মিলিয়ে দেখা হবে এবং গরমিল কোথায় কোথায় সেগুলো বের করা হবে।
নূর / বাংলা টিভি



