বিশ্ববাংলা
বাহরাইনে এক বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় রোববার দেশটির কিং হামাদ হসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, গত ১৮ অক্টোবর দেশটির বুসাইটিং এরিয়ায় কর্মরত অবস্থায়, ওপর থেকে ইট মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে কিং হামাদ হাসপাতালে ভর্তি করার ২ দিন চিকিৎসাধীন থাকার পর চলে গেলেন না ফেরার দেশে।
বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আলমগীর হোসেনের বাড়ী,চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।



