বিশ্ববাংলা
বিমানবন্দর থেকে আর বাড়ি ফেরা হলো না তার

কুয়েত থেকে দেশে ফেরার জন্য বিমানবন্দরে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
কুয়েত প্রবাসী হাসান কামাল জানান, স্থানীয় সময় রোববার রাত দশটায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে যাবার জন্য এয়ারপোর্টে পৌঁছান মোহাম্মদ আলম।
পরে সাথে থাকা মালামালের বুকিং এর কাজ শেষ করার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে আলমের ছোট ভাই শামিম ও অন্যান্যদের সহযোগিতায় দেশটির ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা প্রায় ৩ ঘণ্টার চিকিৎসা শেষে আলমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোহাম্মদ আলমের বাড়ী, টাঙ্গাইলের মির্জাপুরে।



