বিশ্ববাংলা
মালয়েশিয়ায় ৩৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ৩৪ বাংলাদেশিসহ ৩২০ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় রোববার রাতে দেশটির সেলাংগারের ডেংগিল এলাকার দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেলাংগার ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি নাওয়ি জানান, ডেংগিল এলাকার বান্ডার সিরিনিয়া ও পেতালিং জায়ার দুটি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে,বৈধ নথিপত্র ছাড়াই কাজ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন দেশের ৩২০ জনকে আটক করার পর,যাচাই-বাছাই শেষে ৮৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বাংলাদেশের ৩৪, ইন্দোনেশিয়ার ৪৭ ও বাকিরা মায়ানমার নেপাল ও ভিয়েতনামের নাগরিক।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে সেলাঙ্গর ইমিগ্রেশনের ডিপোতে নেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।



