অন্যান্যবাংলাদেশ

আরো পাঁচটি প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় চার হাজার ৬৩৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে সরকার দেবে এক হাজার ৪৭৬ কোটি ৪ লাখ এবং বিদেশি ঋণ তিন হাজার ১৬০ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প নির্মাণের অনুমোদন দেয়া হয় এই একনেক সভায়। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৭৯ লাখ টাকা। এর পুরোটাই সরকারি অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরে এই প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

বুলবুল আহমেদ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button