দেশবাংলা

আখাউড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা

ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের উদ্যোগে গ্রাহকদের সচেতনতার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির, আখাউড়া জোনাল অফিসের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, পৌরসভার সকল কাউন্সিলর ও সাধারন গ্রাহকরা।

মতবিনিময় সভায় নিরাপদ বিদ্যুৎ ব্যবহার,বিদ্যুৎ সাশ্রয়, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ করার আহ্বান জানান, ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের।

সংশ্লিষ্ট খবর

Back to top button