দেশবাংলা

বোমা হামলার প্রতিবাদে বেনাপোল বন্দরে মানববন্ধন

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারণ সম্পাদকের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ৭ সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত।

বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী’র বাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলার প্রতিবাদে বেনাপোল বন্দরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২২শে অক্টোবর সকাল ১০টায় এই মানববন্ধন কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। বিশাল বহরের এই মানববন্ধন বন্দর এলাকা ছাড়িয়ে বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ জুড়ে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

৭টি সংগঠনগুলোর মধ্যে রয়েছে বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন,বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ  এসোসিয়েশন, বেনাপোল চেকপোস্টে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, প্রাইভেট কার একতা সমিতি, বন্দর সকল প্রকার গার্ড, নৈশ গার্ড সহ সকল শ্রেণী-পেশার মানুষ।

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button