ভোলায় শহর জুড়ে নিরাপত্তা জোরদার

ভোলায় সংখ্যালঘু এক যুবকের আইডি হ্যাকসহ আপত্তিকর ম্যানেজ নিয়ে সংর্ঘষে ৪ জন নিহতের ঘটনা জের না কাটতেই এবার ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যাক্তিগত ফেসবুক হ্যাক করা হয়েছে। এঘটনায় ভোলা থানায় একটি জিডি করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার সর্ব দলীয় মুসলিশ ঐক্যজোটের আহবানে বিক্ষোভ মিছিলের কর্মসূচীকে কেন্দ্র করে আইনশৃংখলা নিয়ন্ত্রনে শহরে অতিরিক্ত পুলিশ,র্যাব,বিজিবি মোতায়ন করা হয়েছে।
এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন বিএনপি জামায়াত শিবিরের নাশকতা ও ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে অবস্থান নেয়। শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট মঙ্গলবার সকালে হ্যাক হয়। তার একাউন্টটি ফেসবুকে দেখা যাচ্ছে না।
এঘটনায় আজ ৮ টা ৩৫ মিনিটে ভোলা থানায় পুলিশ সুপার নিজে বাদী হয়ে একটি জিডি করেছেন। জিডি নং ৯৯৩। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ কারা আইড হ্যাক করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বেলা সাড়ে ১১টা থেকে ভোলা বাংলা স্কুল মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রচুর সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছে।
জুয়েল সাহা বিকাশ, ভোলা প্রতিনিধি



