দেশবাংলা

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অজ্ঞাত এক যুবক। সকালে শহরের তিনমাথা রেলগেটের অদূরে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি।

পুলিশ জানায়, ট্রেনে কেটে ওই যুবকের দেহ ক্ষত-বিক্ষত হয়ে যাওয়ায়, কেউ তাকে চিনতে পারেনি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সোমবার বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ২৬ হাজার ৫শ টাকা। গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button