দেশবাংলা

পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের সীতাকুন্ডে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকতার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সীতাকুন্ডে ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার রাতে এস আই রায়হান মোবাইল চুরির অভিযোগে মো. এজাহারকে বাড়িতে ডেকে নিয়ে যায়। রাতভর তার ওপর অমানবিকভাবে নির্যাতন চালায়।

ভোরে মূমুর্ষ অবস্থায় তাকে একটি রিক্সা করে তার বাড়িতে পাটিয়ে দেয়। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সীতাকুন্ড সার্কেল এএসপি সম্পা রাণী সাহা জানায়, ঘটনারস্থল পরিদর্শন এবং মৃত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তার  বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিহত যুবক ভাটিয়ারী ইনিয়নের মফিজুর রহমারের ছেলে মো. এজাহার ।

সংশ্লিষ্ট খবর

Back to top button