মালদ্বীপে বাংলাদেশিদের জন্য বুথ স্থাপনের আহ্বান

মালদ্বীপে বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবিধার্তে দেশটির প্রতিটি দ্বীপে বুথ স্থাপনের আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আকতার হাবিব।
সোমবার দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইউ জেড ফায়াজ ইসমাইলের সাথে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দু-দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াদিসহ বাংলাদেশিদের বৈধ করতে দেশটির সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
এসময় দেশটিতে বৈধ হতে বিভিন্ন দ্বীপে বসবাসরত বাংলাদেশিদের দূর্ভোগের কথা তুলে ধরে, প্রতিটি দ্বীপে বুথ স্থাপনের আহ্বান জানান রাষ্ট্রদূত।
পরে দেশটির মন্ত্রী, চলমান বৈধকরণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বুথ স্থাপনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
মালদ্বীপ সরকার ঘোষিত অবৈধ বাংলাদেশিদের নিয়মিতকরণ কর্মসূচির আওতায় বৈধ হওয়ার কর্মসূচিটি চলবে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।



