
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার পর ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এমপিওভুক্তির এই ঘোষণা দেন। বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৯ বছর পর এমপিওভুক্ত হলো।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এবার ২৭৬৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। এর আগে ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিলো।
তবে এবার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান মান ধরে রাখতে ব্যর্থ হলে তাদের এমপিও সাময়িক স্থগিত হবে। পুনরায় যোগ্যতা অর্জন করতে পারলে আবারও এই সুবিধার আওতায় আসতে পারবে।
এর আগে ২২ অক্টোবর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এমপিওভুক্তির তথ্য জানিয়ে বলেন, ‘যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান সর্বশেষ এমপিওভুক্ত করা হয়েছিলো, এবার প্রায় তার দ্বিগুণ প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে’।
নূর / বাংলা টিভি



