প্রধানমন্ত্রীবাংলাদেশ

ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বললেন প্রধানমন্ত্রী

ক্রিকেটের এমন অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করতে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত সফরকে সামনে রেখে ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটে ডেকে সব ধরনের ক্রিকেট বর্জন করেছে ক্রিকেটাররা। ২১ অক্টোবর তারা এই ঘোষণা দেয়। এরপর ২২ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। তবে আসেনি কোনো সমাধান।

এরপর ২২ অক্টোবর (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফি বিন মুর্তাজাকে। সেখানে মাশরাফিকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন, বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম।

এদিকে ক্রিকেটারদের ধর্মঘট ডাকার সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটি তার কাছে অবিশ্বাস্য লেগেছে বলে, সংবাদ সম্মেলনে জানান তিনি।

১১ দফা দাবিতে ডাকা ক্রিকেটারদের ধর্মঘট বাংলাদেশ ক্রিকেট অঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন নাজমুল হাসান পাপন। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্রিকেটের সকল কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত, ২১ অক্টোবর সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের ১১ দফা দাবি জানানোর সময় সেখানে মাশরাফি বিন মুর্তাজা উপস্থিত না থাকলেও। পরে নিজের ফেসবুক ওয়ালে ক্রিকেটারদের সাথে একাত্মতা প্রকাশ করে স্ট্যাটাস দেন মাশরাফি।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button