‘ধর্ষণ রুখতে না পারলে উপভোগ করুন’ : বিতর্কিত মন্তব্য

‘ভাগ্য আসলে ধর্ষণের মতো। যদি প্রতিরোধ করা না যায়, তাহলে উপভোগ করার চেষ্টা করা উচিত’ নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে এমন মন্তব্য লিখেছেন ভারতের কংগ্রেস সাংসদ হিবি এডেনের স্ত্রী।
তাঁর এই টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নিজে একজন মহিলা সাংবাদিক হওয়া সত্ত্বেও ধর্ষণ সম্পর্কে লিন্ডা এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কী করে করেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে নেটিজেনরা। এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
কিছুক্ষণ পরই অবশ্য টুইটটি ডিলিট করে দেন লিন্ডা। সোশ্যাল মিডিয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট করেছেন তিনি। তাতে তিনি বলেন, কোচিতে জলনিকাশি সমস্যার ভয়াবহতা বোঝাতেই ওই টুইট করেন তিনি।
এদিকে, ধর্ষণের ভয়াবহতা কোনওকিছুর সঙ্গেই তুলনীয় নয়। সে পরিস্থিতি যতই খারাপ হোক। এই সহজ সত্যি কথাটা হয়তো বুঝতে পারেননি আনা লিন্ডা এডেন।
সেকারণেই হয়তো কটাক্ষ করতে গিয়ে কোচির নিকাশি সমস্যাকে ধর্ষণের সঙ্গে তুলনা করেছেন লিন্ডা এডেন। সমালোচনার ঝর থেকে স্ত্রীকে বাচাতে এমন মন্তব্য করেছেন, কেরলের কংগ্রেস সাংসদ হিবি এডেন। –সংবাদ প্রতিদিন
নূর / বাংলা টিভি



