
ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি না দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ফিটনেসবিহীন তিন লাখ ৯০ হাজার ৫১টি গাড়ির ফিটনেস নবায়ন করতে আরো দুই মাস সময় দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
রায়ে ফিটনেসবিহীন যানগুলো যাতে জ্বালানি না নিতে পারে, তা নিশ্চিত করতে পুলিশ প্রধানসহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২৪ জুন ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ি ও লাইসেন্স নিয়ে নবায়ন না করা চালকের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
পরে বিআরটিএ জানায় দুই মাসে চার লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ির মধ্যে ৮৯ হাজার ২৬৯ গাড়ির ফিটনেস নবায়ন করা হয়েছে।



