দেশবাংলা
মানবপাচার মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, মানবপাচার মোকাবেলায় বাংলাদেশের সাথে কাজ করতে হবে এবং পাচার থেকে বেঁচে যাওয়া মানুষের বিভিন্ন সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্র সরকার অঙ্গীকার করছে।
বুধবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের পরিবেশ রক্ষায় সফলতা অব্যাহত রাখা এবং প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতাবৃদ্ধির পাশাপাশি, সংরক্ষিত অঞ্চলগুলোর সুরক্ষায় বিশেষ পদক্ষেপের প্রশংসা করেন।
বাংলাদেশের লক্ষণীয় প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একত্রে কাজ করার অঙ্গীকার করেন মিলার ।



