দেশবাংলা
ভোলার পরিস্থিতি স্বাভাবিক, বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছে

ভোলার বোরহানউদ্দিনে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া সেই বিপ্লব চন্দ্র শুভ’র ভগ্নিপতি বিধান মজুমদার ও তার চাচাতো ভাই সাগরকে জিজ্ঞাসাবাদ শেষে, একদিন পর পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১ টার দিকে ভোলা র্যাব ক্যাম্প থেকে তার বাবা বিনয় ভূষণ মজুমদার ও স্থানীয় ইউপি সদস্য আশ্রাফুল আলম টিটুর কাছে তাদের হস্তান্তর করা হয়।
বিধান মজুমদার, তার পিতা বিনয় ভূষন এবং ভোলা র্যাব-৮ এর মেজর খান সজিব জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে ভোলায় আজও মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশের পাশাপাশি, বিজিবি ও র্যাব। সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



