বিশ্ববাংলা

বিভিন্ন দেশে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি কর্মরত

বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও, তাঁদের মধ্যে মাত্র ২ শতাংশ দক্ষ। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে মূলত প্রবাসী শ্রমিকদের ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা ও প্রভাব নিয়ে।

প্রবাসী শ্রমিকদের ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা ও প্রভাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে থেকে জানা যায়। বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও, তাঁদের মধ্যে মাত্র ২ শতাংশ দক্ষ,  ৬২ শতাংশ অদক্ষ এবং ৩৬ শতাংশ আধা দক্ষ।

মাত্র দুটি ব্যাংক শ্রমিকদের বিদেশে যেতে ঋণ দিয়ে থাকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ও বেসরকারি প্রবাসীকল্যাণ ব্যাংক। ব্যাংকঋণের ক্ষেত্রে কিছু কড়াকড়ি থাকায় এবং অন্যান্য ব্যাংক ঋণ না দেওয়ায় প্রবাসী শ্রমিকদের একটি বড় অংশ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বিদেশে যেতে বাধ্য হন।

বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনে ঋণ সমস্যার সমাধানে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঋণ আবেদনের দীর্ঘসূত্রতা কমানো এবং ঋণ আদায়ে তদারকি বাড়ানো।

একশ্রেণির দালাল নির্ধারিত অঙ্কের চেয়ে অনেক বেশি অর্থ, ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশ পাঠানোর ফলে অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন।

বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় অংশই কাজ করেন মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। এসব দেশেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় অদক্ষ শ্রমিকের চাহিদা কমে যাচ্ছে। এ অবস্থায় বিদেশে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর দিকেই মনোযোগ বৃদ্ধির কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button