
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় একসঙ্গে ১৬ জনের ফাঁসির রায়ে সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারের পক্ষে এ স্বস্তি প্রকাশ করেন। এসময় ভোলার বোরহানউদ্দীনে ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে নুসরাত হত্যার বিচারকাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ায় সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করেন তিনি।
এসময় ভোলার বোরহানউদ্দীনে ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া শুদ্ধি অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা নেতাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দুদকের তদন্তে প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাটিভি/শহীদ



