আন্তর্জাতিকএশিয়া

জম্মু-কাশ্মীর ও লাদাখে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ

ভারতের জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে মোদি ঘনিষ্ট আমলা গিরিশ চন্দ্র মুর্মুকে। এছাড়াও লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হবেন মোদির আরেক ঘনিষ্ট রাধাকৃষ্ণ মাথুর।

শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে তাদের নাম ঘোষণা করা হয়। ৩১শে অক্টোবর থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার আড়াই মাস পর এবার সেখানে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দিলো মোদি সরকার।

এদিকে, জম্মু কাশ্মীরের প্রশাসনের দায়িত্বে থাকা সত্যপাল মালিককে রাজ্যপাল হিসেবে নিয়োগ দিয়ে কেন্দ্রশাসিত গোয়ায় পাঠানো হচ্ছে। মুর্মু বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় সংক্রান্ত দপ্তরের সচিব পদে কর্মরত আছেন।

গুজরাটে থাকাকালীন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপ্যাল সচিব পদে দায়িত্বরত ছিলেন। ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে মুর্মুর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট খবর

Back to top button