ভারতীয় উপকুলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার

প্রচণ্ড শক্তি পাকিয়ে ভারতীয় উপকুলের দিকে ধেয়ে আসছে কিয়ার নামে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানায়, আরব সাগরে একটি গভীর নিম্ন চাপের ফলে এই প্রাকৃতিক শঙ্কট সৃস্টি হচ্ছে।
আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি অবশেষে শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এই ঘূর্ণিঝড় তথা সাইক্লোনের নাম দেওয়া হয়েছে কিয়ার।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কঙ্কণ উপকুল অঞ্চল, গোয়া, কর্ণাটকের উপকুল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভব না।
পাশাপাশি ওই সমস্ত এলাকায় বয়ে যেতে পারে প্রবল ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অসম, মেঘালয়, এবং ওড়িশা রাজ্যেও। তবে সাইক্লোন কিয়ারের এখন পর্যন্ত যে গতিপথ, সেই গতিপথ ঠিক থাকলে ভারতীয় উপকুলে আছড়ে নাও পড়তে পারে।
এছাড়াও উপকূলীয় অঞ্চলের মানুষদের আগাম সতর্ক বার্তা জানানো হয়েছে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারন করা হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এ ঘুর্ণিঝড়ের সরাসরি আঘাত না হানার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে দেশের কিছু অংশে বৃষ্টির আশঙ্কা রয়েছে ।



