
শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে ১৪ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরো তিনজন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, তৃতীয় তলার এক বাসিন্দার ফ্ল্যাট থেকে বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ফ্ল্যাটটির সবকিছুই পুড়ে গেছে। ধোঁয়ায় ফ্ল্যাট মালিকের ছেলে রাফসান, গৃহকর্মী শাহেদা আহত হয়।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কুটি নামের এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, ৮ম তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান কুটি।



