বিনোদন
রুপালি পর্দায় সস্ত্রীক ওয়াসিম আকরাম

রুপালি পর্দায় একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরাকে।
জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে সিনেমা জগতে পা বাড়াচ্ছেন ওয়াসিম আকরাম। ইতোমধ্যে নাকি অভিনয়ে সম্মতি জানিয়ে চুক্তিও সই করেছেন। এ তথ্য নিশ্চিত করেছে একটি পাকিস্তানি গণমাধ্যম।
ফয়জল কুরেশি পরিচালিত মানি ব্যাক গ্যারান্টি’ নামের একটি আপাদমস্তক কমেডি ছবিতে দেখা যাবে তাদের। ফয়জল দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করলেও, এটাই তার চলচ্চিত্র নির্দেশক হিসেবে হাতেখড়ি।
যদিও অতীতে ফয়জলের বানানো একাধিক টিভি বিজ্ঞাপনে আকরাম কাজ করেছেন। সামনের নভেম্বরেই শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।



