বিশ্ববাংলা
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুরু হচ্ছে গানের প্রতিযোগিতা

মালয়েশিয়ায়, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুরু হচ্ছে ‘এমএম লাইভ-সিঙ্গারস অব লাইফ’ গানের প্রতিযোগিতা। এ লক্ষে রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেছেন, প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী জাফর ফিরোজ।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ‘প্রবাসী গাও জীবনের গান’ স্লোগানে বাংলাদেশি প্রবাসী ছাড়াও, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের প্রবাসীরা প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।
তারা আরো জানান, শুধু প্রতিভার সন্ধান নয়, মালয় ও বাংলাদেশি সংস্কৃতির মাঝে একটি ভালোবাসার বন্ধন তৈরি করাও অন্যতম লক্ষ্য।
প্রতিযোগীতাটি সফল করতে, বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।
এ সময়, এমএম লাইভের অফিসার অ্যাডমিন ক্রিতানাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



