দেশবাংলা
সিংগাইরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে হাসিনা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার পারিল খুয়ামুড়ি এলাকার একটি ধান ক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
নিহত হাসিনা বেগম উপজেলার বলধারা ইউনিয়নের খুয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও মেয়ে সন্তানের জননী।



