নরসিংদীতে রাতের আধারে পাহাড় কাটার ধুম

নরসিংদী জেলার ইতিহাস আর ঐতিহ্যগত নিদর্শনের মধ্যে শিবপুর উপজেলাটি অন্যতম। এ উপজেলার অধিকাংশ এলাকায় ছোট বড় টিলা আর পাহাড় থাকায় প্রাকৃতিকভাবে সৌন্দর্য্য বৃদ্ধি করে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমন পিপাসুরা। কিন্তু একটি স্বার্থান্বেসী মহল রাতের আধারে পাহাড় কেটে বিনষ্ট করছে পরিবেশ।
এতে নষ্ট হচ্ছে উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যকে। এসকল বিষয়ে মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলেও বেশীর ভাগ সময়ই থাকে নজরের বাইরে। তাই এ বিষয়ে আরো নজরধারী বাড়ানোর প্রয়োজন বলে দাবি করেন সচেতন মহল।
শিবপুর উপজেলার ৯টি ইউনিয়নে রয়েছে ছোট বড় প্রায় ১ হাজারের বেশী টিলা। তার মধ্যে বাঘাব, জয়নগর, চক্রধা ও যশোর ইউনিয়নেই টিলাগুলোর অবস্থান বেশী।
রাতের আধারে এসব টিলার মাটি কেটে বিক্রি হচ্ছে বিভিন্ন সিরামিক কারখানায়। পাশাপাশি নিচু এলাকা ভরাট ও নতুন সড়ক নির্মানের কাজেও ব্যবহার হচ্ছে এসব মাটি।
স্থানীয়রা জানান, প্রশাসনকে ম্যানেজ করেই একটি চক্র, কম দামে এসব টিলার মাটি কিনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন সিরামিক কারখানায় বিক্রি করছে।
এ এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্বিচারে এসব পাহাড় কাটা বন্ধের দাবী জানান, স্থানীয় সচেতন মহল।
শরীফ ইকবাল, নরসিংদী প্রতিনিধি



