দেশবাংলা

লালমনিরহাটে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

লালমনিরহাটে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভাস্থলের বাইরে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে লালমনিরহাট মিশন মোড়ে জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও নেতাকর্মীরা জানান, জেলা পরিষদ অডিটরিয়ামে বর্ধিত সভা আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সভা মঞ্চে প্রবেশ করার সময় স্লোগানে মুখোর হয়ে উঠে সভা চত্ত্বর।

কেন্দ্রীয় নেতাদের উপস্থতিতে সভা শুরুর মুহূর্তে সভার বাইরে অডিটরিয়াম মাঠে আধিপত্য বিস্তার ও স্লোগান দেয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button