দেশবাংলা
গজারিয়ায় স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামকে নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগেম স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবা সবাইর দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশী পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য খাতে থেকে।
স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা এডিসি খান মোহাম্মদ নাজমুস সোহেব, জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা অফিসার হাসান সাদীসহ অন্যরা।।



