অন্যান্যবাংলাদেশ

বাড্ডায় জাপান মেডিকেল সেন্টারে ‘মাই সেবা’

স্বল্প খরচে ২৫টিরও বেশি রোগ সনাক্তকরণের পাশাপাশি চিকিৎসা সেবা নিয়ে রাজধানীর বাড্ডায় যাত্রা শুরু করলো জাপান মেডিকেল সেন্টারের ‘মাই সেবা’।

শুক্রবার দুপুরে গুলশান-বাড্ডা লিংক রোডের মানামা এম এস টোরেনে এক অনুষ্ঠানে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।

এতে মাই সেবার তত্ত্বাবধায়ক ডাক্তার তোমোহিরো মোরিতা, প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ এমদাদুল হক,ফোর বিলিয়ন হেলথ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউতারু ইয়োকোকাওয়া’সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নতুন এ সেবার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমানোই মাই সেবার লক্ষ্য। অনলাইনেও এ চিকিৎসা সেবা মিলবে বলেও জানান তারা।

নভেম্বর থেকে মাই সেবার বাড্ডা লিংক রোড শাখার চিকিৎসা কার্যক্রম পুরোপুরো শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button