বিশ্ববাংলা

চীনে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী

চীনে, এশিয়া আন্তর্জাতিক লজিস্টিক প্রযুক্তি ও পরিবহন সিস্টেম এবং এশিয়া আন্তর্জাতিক পাওয়ার ট্রান্সমিশন নিয়ন্ত্রন প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে, বাংলাদেশ, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।

২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রর্দশনীটি সাংহাই শহরের আন্তর্জাতিক এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী পণ্য গুলোর মধ্যে ছিল, শিল্প উৎপাদন, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, অটোমোবাইল উৎপাদন ও টেক্সটাইল যন্ত্রপাতিসহ অন্যান্য শিল্প।

হ্যানোভার মিলানো কোম্পানীর জিএম লিউ গোলিয়াং বলেন, “এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শিল্পের বিকাশে প্রসার ঘটাবে এবং বিশ্বজুড়ে ক্রেতাদের উৎসাহ বজায় রাখবে এই প্রদর্শনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button