বিশ্ববাংলা
বিমানে উঠলেন সুস্থ রানা নামলেন লাশ হয়ে

ওমান থেকে বিমানে উঠে লাশ হয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন বাংলাদেশি রানা আহমেদ তৌরিফ।
জানা যায়, বৃহস্পতিবার রাজধানী মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেয়ার পর, বিমানের ভেতরে অসুস্থ হয়ে পড়েন রানা আহমেদ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা সেবা দেয়ার চেষ্টাকালে, কলকাতার আকাশেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই বাংলাদেশি।
রানা আহমেদ তৌরিফ সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপির দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা।



