বিশ্ববাংলা

‘প্রতিটি উপজেলা থেকে এক হাজার লোকবল বিদেশ পাঠানো হবে’

প্রতিটি উপজেলা থেকে এক হাজার লোকবল বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সের মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

সভায়, বিদেশ গমনকারীদের সরকারের কোষাগার ছাড়া কারো কাছে কোনো টাকা-পয়সা না দেয়ার অনুরোধ জানিয়ে, দালালচক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান মন্ত্রী।

সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি) ফাল্গুনী পুরকায়স্থ।

এতে, বিশেষ অতিথি ছিলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম, ডিআইজি কামরুল আহসান বিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button