সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারীকে সম্মাননা দেবে হাইকমিশন

যুক্তরা্জ্য থেকে সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ হাইকমিশন সম্মাননা দেবে বলে জানিয়েছেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে, ‘লন্ডন থেকে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাইলফলক পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে, ‘লন্ডন থেকে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাইলফলক পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২% প্রণোদনা একটি নজিরবিহীন দৃষ্টান্ত। বিশ্বের আর কোনো দেশের প্রবাসীরা এ সুবিধা পাচ্ছেন না।
অন্যদিকে, যুক্তরা্জ্য থেকে সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২০ সাল থেকে বাংলাদেশ হাইকমিশন সম্মাননা দেবে বলে জানান হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।
এছাড়াও হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী আয়ের ওপর ২% প্রণোদনা দেয়ার ফলে রেমিটেন্সের পরিমাণ আগামী বছর রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে, ২০টি‘রও বেশী রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি



