আন্তর্জাতিকইউরোপ

স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় আন্দোলন

স্পেন সরকারের হাতে আটক স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় আন্দোলন করেছে অন্তত সাড়ে তিন লাখ মানুষ। এর আগেও সেখানে একাধিক আন্দোলন হলেও ব্যাপকতা এত বেশি ছিলো না।

২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকার জন্য গেল সোমবার অঞ্চলটির ৯ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। আদেশে তাদের ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের রায়ের পরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কাতালানরা। বার্সেলোনা ও সেখানকার কয়েকটি শহরে বিক্ষোভের সময় আহত হওয়া ৫২ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে জরুরি সেবা বিভাগ। বুধবার চারজনকে অজামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে।

আন্দোলনকারী বলছে তাদের শান্তিপূর্ণ মিছিল আসলে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি। আজ আরেকটি গণমিছিল হওয়ার কথা রয়েছে।

আসাদ রিয়েল / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button