অন্যান্যবাংলাদেশ

বুয়েট ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারীর নামও আবরার

আবরার নামটি এখন বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত আবার আতঙ্কের। সম্প্রতি আবরার ফাহাদ নামে এক বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সেই শোক না কাটতেই আবার নতুন এক আবরার যায়গা করে নিয়েছে সেই বুয়েটে। আবরার নামের এক শিক্ষার্থী স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন।

শনিবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলতি শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়, প্রথম স্থান যিনি অধিকার করেছেন তার নাম কাজী আবরার মাহমুদ। সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ছিলো।

পরীক্ষায় অংশ নেয়া ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

গত ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়। (তথ্যসূত্র–যুগান্তর)

সংশ্লিষ্ট খবর

Back to top button