আইন-বিচারবাংলাদেশ

সেলিম ও লোকমানের বিরুদ্ধে দুদকের মামলা

৪ কোটি ৩৪ লাখ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবহার হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

রোববার এ মামলা দায়ের করা হয়। গেলো ২৬ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকেমানকে গ্রেপ্তার করে র‍্যাব। আর টেন্ডারবাজি ও অস্ত্র চোরালানের অভিযোগে ৩০ সেপ্টেম্বর সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, দুদকের মামলায় সাত দিনের রিমান্ড দেয়া হয়েছে ক্যাসিনো ব্যবসা ও যুবলীগ নেতা জি কে শামীম এবং খালেদ মাহমুদকে।

রিমান্ড শুনানী শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন এ আদেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button